বাংলাদেশ নৌবাহিনীর ১০০ সদস্য কাতারে কাজ করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নৌবাহিনীর ১০০ জন সদস্য প্রথমবারের মতো কাতারের কোস্টগার্ড ও সীমান্ত নিরাপত্তা বিভাগে কাজ করার জন্য মনোনীত হয়েছেন। কাতারগামী প্রথম দলে ২৫ জন নৌ-সদস্য গতকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন। বাকি ৭৫ জনের আজ শুক্রবার ঢাকা ত্যাগের কথা রয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাতারগামী নৌ-সদস্যদের বিদায় জানাতে গত বুধবার বনানী নৌ সদরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌবাহিনীপ্রধান ভাইস-অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।