বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ অর্থবছরের জন্য ১৮৮ কোটি এক লাখ ৯৬ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
গত ২৫ জুন বুয়েটের উপাচার্য এ এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই বাজেট ঘোষণা করা হয়। ওই বাজেটের মধ্যে ১০৭ কোটি ১৯ লাখ টাকা রাজস্ব বাজেট, ৪৯ কোটি ৬০ লাখ টাকা মূলধন তহবিল বাজেট এবং ৩১ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা উন্নয়ন বাজেট।
একই সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরের জন্য ১৩৯ কোটি দুই লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট পাস করা হয়েছে। বিজ্ঞপ্তি।