বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদারের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদার পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এ দৈনিকটির শুরু থেকেই তিনি সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।এর আগে তিনি দৈনিক যুগান্তর-এর উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাক-এ তিনি কাজ করেছেন এক দশকের বেশি সময়।পদত্যাগ সম্পর্কে জানতে চাইলে শাহজাহান সরদার প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণেই তিনি ওই পত্রিকা থেকে পদত্যাগ করেছেন। এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি।এর আগে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ-এর সম্পাদক আবেদ খানও পদত্যাগ করেন। আর একই গ্রুপের ইংরেজি ডেইলি সান প্রকাশিত হওয়ার আগেই সম্পাদক হাসান শাহরিয়ার পদত্যাগ করেন।