বাংলাদেশ প্রতিদিনকে সংবাদ প্রকাশে সতর্ক হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bangladesh press council
bangladesh press council

রায়ের হুবহু বিবরণ

বাংলাদেশ প্রেস কাউন্সিল

মামলা নং-২/২ ০১২

ফরিয়াদী
জনাব মতিউর রহমান, সম্পাদক, দৈনিক প্রথম আলো, ঢাকা।

বনাম
প্রতিপক্ষ
১.   জনাব নঈম নিজাম, সম্পাদক        
২.   জনাব মোস্তফা কামাল মহিউদ্দিন, প্রকাশক

৩.   নিজস্ব প্রতিবেদক

  দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।

জুডিশিয়াল কমিটির উপস্থিত সদস্যবৃন্দ:

১.   বিচারপতি বি. কে. দাস, চেয়ারম্যান

২.   জনাব শামসুজ্জামান খান, সদস্য

৩.   জনাব আকরাম হোসেন খান, সদস্য

৪.   জনাব মনজুরুল আহসান বুলবুল, সদস্য

ফরিয়াদীপক্ষের পক্ষে

জনাব মো. খায়রুল ইসলাম, এডভোকেট।

জনাব আফতাব উদ্দিন সিদ্দিকী, এডভোকেট।

প্রতিপক্ষের পক্ষে

ব্যারিষ্টার ইউসুফ খান রাজীব

শুনানীর তারিখ : ৫/৯/১২, ১৯/১১/১২ ও ০৩/১২/২০১২।

রায়ের তারিখ : ২২/০৪/২০১৩।

রায়

‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মতিউর রহমান ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অভিযোগ করেন যে, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে ফরিয়াদীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, কুৎসাপূর্ণ অপবাদ এবং মানহানিকর সংবাদ পরিবেশন করে জনসম্মুখে ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন। ঐ সমস্ত প্রতিবেদনের বিরুদ্ধে ফরিয়াদীপক্ষ প্রতিপক্ষের পত্রিকায় প্রতিবাদলিপি পাঠিয়েছিলেন। যা প্রতিপক্ষগণ ছেপেছেন কিন্তু আরও কিছু সংযোজন করেছেন। যাতে অভিযোগের কারণ প্রকোপিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রেস কাউন্সিলে বিগত ২০১০ সালে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনের’ সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ৪/২০১০ তারিখে মামলা দায়ের করেন এবং বিজ্ঞ প্রেস কাউন্সিল উক্ত মামলার রায়ে—“আমরা আবেদনকারীর বক্তব্য প্রতিপক্ষের জনাব এবং আবেদনকারীর প্রতিউত্তর পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি এবং উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের দীর্ঘ বক্তব্য শুনেছি। ৪ঠা এপ্রিল ২০১০ইং তারিখে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ “২১শে আগষ্ট গ্রেনেড হামলা মতিউর রহমানের জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা” মর্মে একটি সংবাদ প্রকাশ করা হয়। ঐ সংবাদে বলা হয় “আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড নিক্ষেপ করে হত্যার মূল পরিকল্পনাকারী মাওলানা তাজউদ্দিনের সঙ্গে দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গভীর সম্পর্ক ছিল...“এবার মতিউর রহমানকে গোয়েন্দা ডেকে পাঠাবেন বলে সূত্রে জানা যায়।”...দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ ধরনের সংবাদ ছাপিয়ে সংবাদপত্রের নীতি ও মান ক্ষুণ্ন করেছে এবং আইনের পরিপন্থি কাজ করেছে বলে এই কাউন্সিল মনে করে। “...একুশে আগষ্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত মাওলানা তাজউদ্দিনকে নিয়ে প্রথম আলোর কার্যালয়ে বৈঠক করেন। বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেন। দুই নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র করেন। দুই নেত্রীকে মাইনাস করার ফর্মুলা দেন।

“...অনেকের প্রশ্ন সরকার ও বিরোধী দলের চাইতে মতিউর রহমান অন্ধকার জগতের এমন কি শক্তির উপর দাঁড়িয়ে আছেন যে, কেউ তার টিকিটি স্পর্শ করতে পারছে না। অথচ তিনি একের পর এক খেলে যাচ্ছেন।... এইসব তথ্য গুরুতর, বক্তব্যের পক্ষে সাক্ষী সাবুদ, দলিল-দস্তাবেজ কোথায়?... আবেদনকারী মতিউর রহমানকে হেয় ও দুর্নামের অংশীদার করাই দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর কাজ বলে কাউন্সিল মনে করে।” তিনি আরও উল্লেখ করেন যে, তর্কিত প্রতিবেদনে প্রতিপক্ষগণ তাদের পত্রিকায় “১১ই জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২ বর্ষ ২৯৩ সংখ্যায় প্রথম পৃষ্ঠায় ডিসেপ্ল করে “মতিউর রহমানের সেই ফর্মুলা” এবং “দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে” তিন কলামব্যাপী দুটি পৃথক শিরোনামে ফরিয়াদীর ছবিসহ দূরভিসন্ধিমূলকভাবে একটি মন্তব্য প্রতিবেদন ছাপানো হয়। দীর্ঘ এ প্রতিবেদনে উল্লেখ করা হয়—

“ওয়ান ইলেভেনের দুই নেত্রীকে মাইনাস করতে চেয়েছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ২০০৭ সালের ১১ই জুন মতিউর রহমান প্রথম আলো পত্রিকায় লিখেছিলেন “দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে।...মতিউর রহমানের লক্ষ্য ছিল, দুই নেত্রীকে সরিয়ে ক্ষমতা দখল। মাইনাস টু ফর্মুলার নায়ক মতিউর রহমান।

এই পাতায় তিন কলামব্যাপী “তিনি ধরা ছোয়ার বাইরেই থাকবেন?” শিরোনামে ফরিয়াদীর ছবিসহ প্রকাশিত প্রতিবেদনে—“রাজনৈতিক হেনস্থা করে রাজনীতি থেকে উচ্ছেদ করতে একের পর এক নিবন্ধ প্রবন্ধ ও মন্তব্য প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি জরুরি অবস্থার সময় রাজনীতিকদের অপদস্থ করে।”

“প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সূত্রের বরাতে খবর আছে যে, লতিফুর রহমানের ঐ দুই পত্রিকা ঘিরে ওয়ান ইলেভেনের সেই অশুভ শক্তি ফের তৎপর, যার অগ্রণী ভূমিকায় আবারো অবতীর্ণ সেই মতিউর রহমান। দেশে-বিদেশে নানা শক্তির কাছে ফাইলপত্র নিয়ে অতীতে তিনি যেভাবে ছুটে গিয়েছিলেন, বর্তমানেও তেমনি যোগাযোগ রক্ষা করছেন। এমনকি বিভিন্ন স্থানীয় নির্বাচনে দুই দলের বাইরের প্রার্থীর গলায় বিজয়ের বরমাল্য পরিয়ে মানুষ আর দুই নেত্রী ও দুই দলকে চায় না এই সত্য প্রতিষ্ঠায় তাদের পত্রিকার সমর্থনে বাইরেও আর্থিক অনুদান দিচ্ছেন। একুশের গ্রেনেড হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কলঙ্কের তিলক ললাটে আঁকা মতিউর রহমান ও তার মালিক কর্তৃপক্ষ মিলেই ব্যাপক তৎপরতা চালাচ্ছেন আরেকটি ওয়ান ইলেভেন ঘটাতে। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসাতে তাদের অশুভ তৎপরতা ফের সক্রিয় হয়ে উঠেছে। ওয়ান ইলেভেনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই তারা এবার পথ হাঁটছেন, যাতে একবার রাষ্ট্রীয় ক্ষমতার সিঁড়ি পেলে আর পা পিছলে পড়তে না হয়। ফরিয়াদীকে দুটি রাজনৈতিক দলের কোপানলে পতিত করার হীন উদ্দেশ্যে লাগাতারভাবে ফরিয়াদীকে ‘মাইনাস টু ফর্মুলার’ নায়ক হিসেবে চিহ্নিত করে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ফরিয়াদীর বিরুদ্ধে মানহানিকর প্রতিবেদন প্রকাশের দায়ে প্রেস কাউন্সিলে দায়েরকৃত (মামলা নং-৪/২০১০) মামলার রায়ে বিজ্ঞ প্রেস কাউন্সিল রায়ে উল্লেখ করেন:

“৪ই এপ্রিল ২০১০ই তারিখে” দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদে আরও প্রকাশ করা হয় যে, “উল্লেখ্য দেশের রাজনীতি থেকে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে বাদ দেওয়ার মূল পরিকল্পনাকারী হলেন “প্রথম আলো সম্পাদক। এই তথ্যটির কোন সূত্র উল্লেখ করা হয়নি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সূত্রহীন এ ধরনের সংবাদ প্রকাশ সংবাদপত্রের নীতিমালার লংঘন। একটি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে এমন একটি তথ্য জনসমক্ষে পেশ করার কোনো অধিকার দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সংরক্ষণ করে না। ঐ তারিখের পত্রিকায় আরও উল্লেখ করা হয় যে, দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। এ সংবাদ গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত। বলে চালানোর অপচেষ্টা করা হয়েছে, যা মোটেই বাস্তব তথ্যনির্ভর নয়।... এসব দৃষ্টে প্রেস কাউন্সিল নিশ্চিরূপে মনে করে যে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আক্রোশমূলক ও অসত্য তথ্য প্রকাশ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।”

প্রতিপক্ষগণ তাদের লিখিত জবাবে উল্লেখ করেন যে, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকা বাংলাদেশের সর্বাধিক প্রচারিত একটি শীর্ষস্থানীয় পত্রিকা। বাংলাদেশ প্রতিদিনের অঙ্গীকার সমাজের দুর্নীতি, অব্যবস্থাপনা তুলে ধরা। যা কিছু সত্য তা নিয়ে বাংলাদেশ প্রতিদিন ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আরও উল্লেখ করেন যে, ‘তিনি কী ধরাছোঁয়ার বাইরেই থাকবেন’ শীর্ষক প্রতিবেদনটি বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয় ১১ জানুয়ারি, ২০১২তে। এ প্রতিবেদনটি ২০১১ সালের ১৯ মে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকীর প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের ওই প্রতিবদনে প্রেস ব্রিফিংয়ের অংশবিশেষ ছাপা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা যেখানে ফরিয়াদী তথা প্রথম আলোর সম্পাদক ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িত মর্মে প্রমাণ রয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেছেন, সেখানে বাংলাদেশ প্রতিদিনের ওই প্রতিবেদনটি দোষের হতে পারে না। একজন এমন একটি নৃশংস হত্যাকাণ্ডে জড়িত মর্মে সরকারের উচ্চ পর্যায়ের কেউ মন্তব্য করলে তিনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন কেন এই প্রশ্ন তোলা অন্যায় হতে পারে না। সুতরাং ফরিয়াদীর আনীত অভিযোগের গ্রহণযোগ্যতাও থাকতে পারে না।

একই দিনে ‘অশুভ শক্তি আবারো তৎপর’, ‘লক্ষ্য ছিল প্রধান দুই দলকে হেয় করা’ ও ‘মতিউর রহমানের সেই ফর্মুলা, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে’ এসব প্রতিবেদন ছাপা হয় বাংলাদেশ প্রতিদিনে। এসব প্রতিবেদনও গত ওয়ান-ইভেলেনের সময় ফরিয়াদীর ভূমিকা, তাঁর পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন, সম্পাদকীয় ও উপসম্পাদকীয়র ওপর ভিত্তি করে করা হয়েছে।

গত ওয়ান-ইলেভেনের আমলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বক্তব্যগুলো ছিল স্পষ্ট। তিনি ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম আলোর সম্পাদকীয়তে লিখেছিলেন, ‘আমরা সেনাবাহিনীর এই অবস্থানকে স্বাগত জানাই।’ ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারিতে প্রথম আলোর সম্পাদকীয়তে আবার লেখা হয়, ‘প্রচলিত রাজনৈতিক ধারায় বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হতে পারেনি। বরং রাজনৈতিক চরম দেউলিয়াত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে।’ একই বছরের ১১ জুন প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনে ফরিয়াদী বলেন, দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে। একই বছরের ১১ জুলাই আবারও দুই নেত্রী সম্পর্কে প্রথম আলোর সম্পাদকীয়তে দুই নেত্রী সম্পর্কে বিরূপ ধারণা পোষণ গণতন্ত্রকে হেয় করা হয়। ২০০৭ সালের ১৪ আগস্ট প্রথম আলোর সম্পাদকীয়তে লেখা হয়, ১১ জানুয়ারির পরিবর্তনকে এ দেশের মানুষ স্বাগত জানিয়েছে। ১১ জানুয়ারি সেনা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। মাইনাস টু ফর্মুলা কার্যকর করতে প্রথম আলোর সম্পাদক অত্র মামলার ফরিয়াদী জনাব মতিউর রহমান এরকম অসংখ্য লেখা লিখেছেন। সেনা সমর্থিত সরকারকে সমর্থন করে রাজনৈতিক নেতাদের হেয় করার প্রবণতা তত্ত্বাবধায়ক আমলে মতিউর রহমানের মধ্যে দেখা গেছে। এসব প্রতিবেদন ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনে’ ছাপানো কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। আর এসব বক্তব্য মিথ্যা নয়। কাজেই ফরিয়াদীকে হেয় করা বা সম্মানহানি করার ইচ্ছে ‘বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে নেই। সুতরাং প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের করা এ মামলা চলতে পারে না।

‘আল্লাহর রাসূলকে অবমাননা করে পার পায় প্রথম আলোর সম্পাদক’ শীর্ষক সংবাদটি বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয় ১৩ জানুয়ারি, ২০১১ইং তারিখে। পরের দিন যেভাবে ‘তওবা পড়েছিলেন মতিউর’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন দুটি বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব কোনো কল্পকাহিনী নয়। ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলো থেকে প্রকাশিত ফান ম্যাগাজিন ‘আলপিনে’ মহানবীকে (সা.) ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপা হয়। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় বয়ে যায়। বাংলাদেশের মুসলমানরা প্রথম আলোর ওই কার্টুনকে চরম ধর্মীয় অবমাননা বলে মনে করেন। প্রথম আলোর সম্পাদক মহানবীকে বিদ্রূপের কারণে দেশবাসীর কাছে ক্ষমাও চান। এ নিয়ে আন্দোলনও হয়। এ ঘটনার ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিদিন প্রতিবেদন দুটি প্রকাশ করে। এটা সত্য ঘটনা। বিভিন্ন পত্রিকায় ওই সময়ে এসব ঘটনার বর্ণনা রয়েছে। কাজেই এ নিয়ে প্রেস কাউন্সিলের মামলা করার কোনো ভিত্তি নেই।

প্রতিপক্ষের উক্ত জবাবের প্রেক্ষিতে ফরিয়াদী একটি প্রতিউত্তর দাখিল করে ফরিয়াদীর নালিশী আর্জির বক্তব্য মোটামুটিভাবে পুনরায় তুলে ধরার চেষ্টা করেন। এ ব্যাপারে প্রাসঙ্গিক বক্তব্য মামলায় আলোচনাকালে প্রকাশ করার প্রয়োজন হলে তা প্রকাশ করা হবে।

উভয়পক্ষের উপস্থিতিতে মামলাটির বিচারকার্য শুরু হয় ৫/৯/২০১২ তারিখে। ঐ দিন ফরিয়াদীপক্ষের বক্তব্য শ্রবণ শেষ হয় এবং প্রতিপক্ষের বক্তব্য শ্রবণের জন্য ৮/১০/১২ তারিখ ধার্য হয়। অবশেষে ৩/১২/১২ তারিখে প্রতিপক্ষগণ তাদের বক্তব্য পেশ করেন এবং মামলার শুনানী সমাপ্ত করা হয়। ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে কার্টুনিস্ট আরিফের একটি কার্টুন প্রকাশ করে ফরিয়াদী প্রথম আলো পত্রিকায়। ঐ কার্টুনটি নিতান্তই অনভিপ্রেত ও অনিচ্ছাকৃতভাবে প্রকাশিত হয়। এই ত্রুটির জন্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার ফলে সেই অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে ওই ভুলের সমস্ত দায়দায়িত্ব স্বীকার করে ফরিয়াদী পর পর দুদিন (১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০০৭) প্রথম আলো প্রথম পাতায় ফলাও করে প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কার্টুনের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। ২০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে আবারও দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে “ধর্মীয় অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধাশীল” শিরোনামে সম্পাদকীয়তে প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। তৎপর ইসলামিক ফাউন্ডেশনে আলেম সমাজের নেতৃবর্গের উপস্থিতিতে তৎকালীন তথ্য ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ধর্ম উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ এস এম মতিউর রহমান, বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক, শীর্ষস্থানীয় তিন পত্রিকার সম্পাদকসহ দেশের নেতৃস্থানীয় আলেম ওলামাগণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পারস্পরিক আলোচনার ভিত্তিতে ওই বৈঠকেই কার্টুন সমস্যার আনুষ্ঠানিক যবনিকাপাত ঘটে। ঐ কার্টুনটি প্রকাশের জন্য অনিচ্ছাকৃত ভুলের কারণে ২০০৭ সালে ‘দৈনিক প্রথম আলো’-এর প্রথম পাতায় “আমরা দুঃখিত ক্ষমাপ্রার্থী” শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন লেখেন এবং ফরিয়াদী ‘আলপিন’ প্রকাশনা বন্ধ করে দেন ও চাকুরিচ্যুত করেন কার্টুনিস্ট সাংবাদিককে। বর্তমান মামলায় বিশদভাবে ঐ তথ্য তুলে ধরা হয় কিন্তু কার্টুনিস্ট আরিফকে এই মামলায় পক্ষভুক্ত করা হয়নি। সুতরাং আমরা মনে করি যে, কার্টুনিস্ট আরিফের অসাক্ষাতে এই বিষয়ে আমাদের কোন মতামত প্রকাশ করা সংগত নয়। ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত অন্যান্য তথ্য সম্পর্কে ফরিয়াদীপক্ষ কোন কাগজাত দাখিল করেননি বা কোন প্রমাণ, দালিলিক বা মৌখিক সাক্ষ্য প্রদান করেননি। একই সঙ্গে প্রতিপক্ষগণও তাদের জবাবে কোনরকম দালিলিক বা মৌখিক প্রমাণ আমাদের সামনে পেশ করেননি। প্রকৃত প্রমাণের অভাবে এই মামলায় ফরিয়াদীপক্ষ কোন প্রতিকার পাওয়ার হকদার নয়। একইভাবে প্রতিপক্ষগণও লিখিত জবাব প্রমাণ করার জন্য কোনরকম দালিলিক বা মৌখিক সাক্ষ্য আমাদের সামনে উপস্থাপন করেননি। যদিও তাদের লিখিত জবাবের কিছু কিছু অংশ আমাদের মধ্যে বিরূপ ধারণার প্রকাশ ঘটিয়েছে, যা অনভিপ্রেত এবং ভবিষ্যতে প্রতিপক্ষগণ এরূপ সংবাদ প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন বলে আমরা আশা করি।

উভয়পক