বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের উদ্যোগে আজ শুক্রবার দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ডাচ্-বাংলা ব্যাংক-বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড রংপুর বিভাগীয় উৎসব। দিনাজপুর সায়েন্স একাডেমি এই উৎসবের আয়োজন করছে। একাডেমির সভাপতি ড. বিকাশ চন্দ্র সরকার এ তথ্য জানান। উৎসবের সমন্বয়কারী সায়েন্স একাডেমির সহসভাপতি এ কে এম জিয়াউল হক বলেন, শুক্রবার সকাল নয়টায় দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। দিনাজপুর সায়েন্স একাডেমির সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, রংপুর বিভাগের ৪০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৭৮ জন শিক্ষার্থী তাদের নাম নিবন্ধন করেছে।