বাংলাদেশ ফিল্ম আর্কাইভের স্মরণসভা
প্রয়াত চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদ, চলচ্চিত্রকার বাদল রহমান এবং ষাটের দশকের চলচ্চিত্র অভিনেত্রী রওশন আরার স্মরণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গতকাল রোববার ঢাকায় স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করে।তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, অভিনেতা রাজ্জাক, নাট্যজন আলী যাকের, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ প্রমুখ। আলোচনায় আরও অংশ নেন বুলবুল আহমেদের মেয়ে তিলোত্তমা ও ঐন্দ্রিলা, বাদল রহমানের ছেলে অভিষেক রহমান প্রমুখ।আলোচকেরা প্রয়াত তিন ব্যক্তিত্বের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বুলবুল আহমেদ অভিনীত দেবদাস, বাদল রহমান পরিচালিত চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী এবং রওশন আরা অভিনীত সূর্যস্নান ছবির অংশবিশেষ প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।