২০১৭ সালের ঘটনায় বাংলাদেশ বিমানের কোটি টাকা জরিমানা করেছে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফাইল ছবি

স্বাস্থ্যবিধি অনুযায়ী উড়োজাহাজে স্প্রে না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সাড়ে ৪ লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। যার পরিমাণ এক কোটি এক লাখ টাকারও বেশি (১ সৌদি রিয়াল‍=২২.৬১ টাকা হিসাবে)।  বিমান সূত্রে জানা গেছে, এ ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে।  এ ঘটনায় গত শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান। 

বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস ( এয়ারপোর্টে সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।