বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত হলেন রুশনারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি রুশনারা আলীকে বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত নিয়োগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আজ শুক্রবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনের এমপি রুশনারাকে ট্রেড এনভয় নেটওয়ার্কের বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত হিসেবে নির্বাচন করেছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।
বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা সিলেটের মেয়ে। তাঁর জন্ম বিশ্বনাথে।