বাংলাদেশ ব্যাংক কো-অপারেটিভের বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান করেছে কর্মচারী সমবায় ঋণদান সমিতি। গত মঙ্গলবার ব্যাংকের ব্যাংকিং হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান মো. আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে ২০১৩ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ৫২৩ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।