বাংলাদেশ ব্যাংক নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক তার নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার এক নির্দেশে ট্রেজারি বিল জমা রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করা অর্থের অর্থাৎ রেপো (পুনঃক্রয় চুক্তি) এবং এই ধার করা অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ রিভার্স রেপোর (পুনঃ পুনঃক্রয় চুক্তি) সুদের হার দশমিক ৫০ শতাংশ বাড়িয়েছে।তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল প্রজ্ঞাপনটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেপোর সুদহার ৬ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ৬ দশমিক ৭৫ শতাংশ এবং রিভার্স রেপোর সুদহার ৪ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। নতুন এ সুদহার আজ ১৫ জুন থেকে কার্যকর হবে।