বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে ১৮ তলার আগুন নিভে গেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ভবনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই ইউনিটটি কাজ শুরু করে। এ ছাড়া চারটি ইউনিট বাংলাদেশ ব্যাংক ভবনে পাঠানো হয়। তবে আগুন লাগার পরপরই তা নিভে ফেলা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় কয়েকটি ভাঙা চেয়ারে আগুন লাগে। দ্রুত তা নিভিয়ে ফেলা হয়।