বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ও রংপুর শাখার যৌথ উদ্যোগে গতকাল শনিবার পাবলিক লাইব্রেরি মাঠে এক দিনের কৃষিভিত্তিক শিল্প, এসএমই ফিন্যান্স ও উদ্যোক্তা মেলায় মানুষের ঢল নামে। এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিক।মেলায় রংপুর বিভাগের সরকারি-বেসরকারি ৩৩টি ব্যাংক, ২৯টি উদ্যোক্তা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের একাধিক স্টল ছিল। এসব স্টলে ব্যাংকের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়, ক্ষুদ্রঋণ, মহিলা ঋণ বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়। এ ছাড়া বিভিন্ন স্টলে উদ্যোক্তাদের উৎ পাদিত পণ্যের নমুনার প্রদর্শনসহ বিক্রির ব্যবস্থাও ছিল।