বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে ‘আদালত অবমাননা’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, সংবাদটির শিরোনাম এমনভাবে করা হচ্ছে, যাতে মনে হচ্ছে ইতিমধ্যে গভর্নর আদালত অবমাননা করেছেন। প্রকৃতপক্ষে তিনি হাইকোর্টের কোনো আদেশ বা নির্দেশ অমান্য করেননি। বরং হাইকোর্টের আদেশ কার্যকর করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দিয়েছেন। বিষয়টি রুল শুনানিকালে প্রমাণিত হবে।