প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃ অর্থায়ন স্কিম’-এর আওতায় সম্প্রতি এই ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে৷ এ-সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম৷ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী এবং ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আকতার হোসেন সান্নামাত চুক্তিতে সই করেন৷ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক এস এম হোসেন, যুগ্ম পরিচালক এস এম মোহসীন হোসেন ও ইউনিয়ন ক্যাপিটালের এসএমই প্রধান মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷