বাংলাদেশ-ব্রাজিল ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে অফিশিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতা চুক্তির ৭ ধারার আওতায় এই অনুমোদন দেওয়া হয়।
এর আগে বাংলাদেশ ও ব্রাজিল অফিশিয়াল এবং কূটনীতিক ভিসা অব্যাহতির জন্য নীতিগতভাবে একমত হয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। এতে বলা হয়, দুই দেশের অফিশিয়াল কূটনীতিকেরা একে অপরের দেশে ভিসা ছাড়া ৩০ দিন অবস্থান বা অন্য দেশ সফরে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এই ভিসা অব্যাহতির ফলে উদীয়মান অর্থনীতি এবং বহুজাতিক অর্থনৈতিক ফোরাম ব্রিকসের সদস্য লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হবে।