বাংলাদেশ, ভারত ও নেপালে ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আজ শনিবার ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের সময় বিকেল পাঁচটা ৩৪ মিনিট ১২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। ভারত ও নেপালেও ভূকম্পনটি আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৭৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব এলাকায়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বার্তা থেকে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৫৯১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৬, যা মাঝারি মানের।