বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১৭ নম্বর ডারিকামারী ছিটমহলে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির ভারতীয় অংশের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। এতে সভাপতিত্ব করেন ১৭ নম্বর ডারিকামারী ছিটমহলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।