বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয়ভাবে সন্ত্রাস দমন করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে সন্ত্রাসবাদ দমন করবে। এ জন্য এখন দুই দেশের মধ্যে যে কাঠামো রয়েছে তা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ কথা বলেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।
শহীদুল হক জানান, আগামী অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে সকালে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদলের প্রাতরাশ সভা অনুষ্ঠিত হয়। সভাসূত্রে জানা গেছে, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির নিরাপত্তা সহযোগিতার ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে।