বাংলাদেশ-ভারত নৌসচিব বৈঠক শুরু ২০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের বৈঠক আগামী ২০ থেকে ২২ এপ্রিল নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। খবর বাসসের।
ওই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’ (পিআইডব্লিউটিটি) নবায়নসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন। বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দল ১৯ এপ্রিল নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করবে।