প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু সীমান্ত বা তিস্তা চুক্তি নয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই–কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী চান, কয়েক বছরের মধ্যে দুই দেশের বাণিজ্য পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাক। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচিতি-সনদ জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে তাঁর এ প্রত্যাশা ব্যক্ত করেন।
মুয়াজ্জেম আলী বলেন, ‘আজকের দুনিয়ায় অর্থনৈতিক সম্পর্কই আসল। এই সম্পর্ক যত দৃঢ়, দ্বিপক্ষীয় সম্পর্কও তত স্থিতিশীল। তখন আর হুটহাট অন্যান্য নীতির অদল-বদল ঘটে না।’ তিনি আশাবাদী, শিগগিরই সীমান্ত চুক্তি রূপায়িত হবে। তিস্তা চুক্তিরও ইতিবাচক অগ্রগতি হচ্ছে।