বাংলাদেশ-ভারত বিদ্যুৎসচিব পর্যায়ের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় এসেছে ভারতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ভারতীয় হাইকমিশন গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। খবর বাসস ও ইউএনবির।
ভারতীয় প্রতিনিধিদলটি গতকাল বুধবার ঢাকায় পৌঁছায়। এর নেতৃত্বে রয়েছেন দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব পি কে সিনহা। দুই দেশের জয়েন্ট স্টিয়ারিং কমিটির নবম এই বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম।
জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকের আগে জয়েন্ট গ্রুপের একটি বৈঠকও হবে। উভয় পক্ষ বিদ্যুৎ খাতে বর্তমান সহযোগিতাপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করা এবং এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারণের পদক্ষেপগুলো আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।