বাংলাদেশ-ভারত ভূমি চুক্তি পার্লামেন্টে অনুমোদন লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লালকৃষ্ণ আদভানি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভূমিবিনিময় চুক্তি পার্লামেন্টের মাধ্যমে অনুমোদন করা দরকার। গত বৃহস্পতিবার আসামের গুয়াহাটিতে জনচেতনা যাত্রার সমাবেশে আদভানি এ কথা বলেন।আদভানি বলেন, বাংলাদেশ সফরের আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠককালে ছিটমহল বিনিময় চুক্তির প্রসঙ্গটি ‘আকস্মিকভাবে’ তাঁর কাছে তোলা হয়। এ সময় সেখানে লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।জনচেতনা যাত্রায় আদভানি আরও বলেন, ‘যদিও সেগুলো অপদখলীয় সম্পত্তি, তার পরও পার্লামেন্টের অনুমোদন ছাড়া সেগুলো হস্তান্তর করা যেতে পারে না। পার্লামেন্টের আগামী শীতকালীন অধিবেশনে আমরা স্পষ্টভাবেই ওই ভূমি বিনিময়ের ব্যাপারে সরকারকে প্রশ্ন করব।’মেঘালয় লাভবান হয়েছে: মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সম্প্রতি বলেছেন, ভূমিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে মেঘালয় রাজ্য পেয়েছে ২৪০ একর জমি। পক্ষান্তরে বাংলাদেশ পেয়েছে মাত্র ৪১ একর জমি।মুকুল আরও বলেন, এই চুক্তি উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। এটি উভয় দেশের কাছেই গ্রহণযোগ্য হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।