বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের আহ্বায়ক কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যকরী কমিটির সাধারণ সভা ১৯ জুন বঙ্গবন্ধু ল টেম্পলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট কাজী গোলাম সরওয়ারকে আহ্বায়ক ও প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়াকে সদস্যসচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন এ কিউ এম সিরাজুল ইসলাম, মাহবুবুল হক, চন্দন কান্তি দাশ, আবৃত্তিশিল্পী রণজিত রক্ষিত, তাপস হোড়, আইনজীবী আবদুর রহমান, গিয়াস উদ্দিন, এসএস সাঈদ সুমন ও মোস্তফা মোহাম্মদ এমরান। বিজ্ঞপ্তি।