বাংলাদেশ-ভারত মৈত্রী সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেলের সামনে বাংলাদেশ ও ভারতের পতাকা টাঙানো। সাইকেল আরোহী ভারতের ৩০ যুবকের মুখে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক’ স্লোগান। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে তরুণ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের একটি দল সাইকেল শোভাযাত্রাসহ গতকাল মঙ্গলবার দুপুরে আখাউড়া দিয়ে আসে বাংলাদেশে।আগরতলার তরুণদের সাইকেল শোভাযাত্রাটি পরে ব্রাহ্মণবাড়িয়ার পথে যাত্রা করে। বাংলাদেশ-ভারত মৈত্রী সাইকেল শোভাযাত্রা যৌথভাবে আয়োজন করে আগরতলার প্রত্যয় সামাজিক সংস্থা, আগরতলা ঈশ্বর পাঠশালা এবং ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ও আখাউড়ার সীমান্ত সাংস্কৃতিক পরিষদ। আয়োজকেরা জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সকালে আগরতলায় শোভাযাত্রার উদ্বোধন করেন। জানা গেছে, আগরতলা থেকে আসা সাইকেলসহ ৩০ জন এবং তদারককারী আরও আটজন রয়েছেন। এই দলটি আজ বুধবার ঢাকায় পৌঁছাবে। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতীয় দূতাবাসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবে।