বাংলাদেশ-ভারত সফর ট্রাইব্যুনাল বিশেষজ্ঞদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বিরোধ নিরসনের লক্ষ্যে বিরোধপূর্ণ সমুদ্র অঞ্চলগুলো সফর করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিশেষজ্ঞরা। হামবুর্গভিত্তিক ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি অনুসারে বেশ কয়েক মাস ধরে এই মীমাংসার চেষ্টা চলছে। এই চেষ্টার অংশ হিসেবে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালের পাঁচ বিশেষজ্ঞ চার দিনের জন্য বাংলাদেশ ও ভারত সফরে আসেন। খবর বিবিসি বাংলার।
এ সময় জল ও আকাশপথে তাঁরা বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেন। তবে পরিদর্শনের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রধান জার্মানির রেডিয়াল উইলফার্মের নেতৃত্বে চারজন গত বুধবার ঢাকায় আসেন। পরদিনই তাঁরা বাংলাদেশ নৌবাহিনীর একটি হোভারক্রাফটে চেপে বঙ্গোপসাগরে যান। মাঝসমুদ্রে ভারতীয় একটি হোভারক্রাফট তাঁদের তুলে নেয়। পরে ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টারে চেপে বঙ্গোপসাগর পর্যবেক্ষণ করেন তাঁরা। বিশেষজ্ঞরা গত শনিবার কলকাতা ফিরে গেছেন।