বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। তিনি আখাউড়া হেলিপেড মাঠ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।আখাউড়া স্থলবন্দরে দীপু মনি সাংবাদিকদের বলেন, তাঁর এ সফরে বন্ধুপ্রতিম দুই দেশের বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশের পণ্যের বাজারের প্রসার ঘটাতে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে।আখাউড়া স্থলবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রমুখ।