বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে চট্টগ্রামে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্বরূপ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জামাল নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।সেমিনারে বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্বরূপ ও সম্ভাবনা শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমান। প্রবন্ধে সাজ্জাদুর রহমান বলেন, সংস্কৃতি, রাজনীতি এবং বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতির গতি-প্রকৃতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণ করে চলেছে। ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে শুধু নৈতিক সমর্থনই দেয়নি, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল। এক কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্ব বিবেক নাড়া দিয়েছিল। আলোচনায় আরও অংশ নেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এম আনোয়ারুল কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য মো. আলাউদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ইফতেখার উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম। আলোচনা শেষে সমবেত সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা।