বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে সম্মেলন শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘মুক্তিযুদ্ধ এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক দুদিনব্যাপী সম্মেলন। আজ সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী খান সিনেট ভবনে এই সম্মেলন শুরু হবে।বাংলাদেশের স্বাধীনতা এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের চার দশক পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বর্ধমান ও আসাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।