বাংলাদেশ-ভারত সুসম্পর্কদেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অংশীদার হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গত বুধবার এ কথা বলেছেন।
ভারতের নতুন সরকার আসার পর যুক্তরাষ্ট্রের নীতিবিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য দেন বিসওয়াল। ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিসওয়াল বলেন, ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বহুমুখী সম্পর্ক অপরিবর্তিত থাকবে বলে তিনি মনে করেন। এ ছাড়া, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সম্পর্ক উন্নয়নের উদ্যোগের বিষয়ও তিনি বক্তৃতায় উল্লেখ করেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদির শপথ অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ দিকের প্রকাশ ঘটেছে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের মতো বাংলাদেশও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।