বাংলাদেশ-ভারতের প্রতিনিধিদের ফারাক্কা বাঁধ পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ পরিদর্শন করেছেন ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা। গত বুধবার উভয় দেশের প্রতিনিধিরা ফারাক্কার পানিপ্রবাহ দেখেন ও পরিমাপ করেন। প্রতিনিধিদলের সদস্যরা ১৯৯৭ সালের ফারাক্কা চুক্তি অনুযায়ী উভয় দেশ ন্যায্য পানির হিস্যা পায় কি না, তা খতিয়ে দেখেন। বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন এবং ভারতের পক্ষে দেবেন্দ্র শর্মা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। গতকাল বৃহস্পতিবার সকালে কলকাতার এক অভিজাত হোটেলে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের রুটিন বৈঠক শুরু হয়। আজ শুক্রবার বৈঠক শেষ হবে।