বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে পালিত হচ্ছে অমর একুশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর ও ভারতের নদীয়া জেলার হূদয়পুর সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে দুই দেশের যৌথ উদ্যোগে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে। জানা যায়, দুই দেশের কবি, সাহিত্যিক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বেলা তিনটায় মহান একুশের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে ভারতের পক্ষে নদীয়ার জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) সঞ্জয় বনশাল, জেলা পরিষদের সভাধিপতি (চেয়ারম্যান) মেঘলাল ঘোষ, নদীয়ার তথ্য অধিকারী অলক স্যান্নাল, পুলিশ সুপার (এসপি) চকমা ভট্টাচার্য্য, পশ্চিমবঙ্গ রাজ্যসভার বিধায়ক (এমএলএ) শামসুর আলম মোল্লা এবং বিএসএফের ৯৯ ব্যাটালিয়ন কমান্ডার মুরং সিংসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেবে।