বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর যৌথ অনুশীলন শুরু শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৭’ শুরু হচ্ছে আগামী শনিবার। টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত এ যৌথ অনুশীলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সসারসাইজ সম্প্রীতি-৭ নামে এই অনুশীলনের মূল বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলা। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনীর সঙ্গে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অনুশীলন পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সপ্তমবারের মতো এ অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। ২০১০ সাল থেকে এ অনুশীলন প্রতিবছর পর্যায়ক্রমে দুই দেশে অনুষ্ঠিত হচ্ছে।