বাংলাদেশ ভ্রমণে আসছেন ২৮ বিদেশি সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সম্পর্কে জানতে পর্যটন বোর্ডের উদ্যোগে ২৮ বিদেশি সাংবাদিক আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। আগামী ১০ দিন তাঁরা দেশের বিভিন্ন স্থানে ঘুরবেন। এঁরা পেশায় পর্যটন-সাংবাদিক ও ব্লগার।
পর্যটন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তাঁরা জাপান, চীন, জার্মানি, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া ও রাশিয়া থেকে আসছেন। ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা বিশ্ব-ঐতিহ্য পাহাড়পুরের বৌদ্ধবিহার, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এবং সুন্দরবন দেখার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, জীবনযাত্রা, নদী এগুলো দেখবেন। ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ২২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের পর ২৩ ফেব্রুয়ারি তাঁরা ঢাকা ত্যাগ করবেন।
এর আগে ২০১২ সালেও একই আয়োজন করেছিল পর্যটন বোর্ড।