বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্ক থাকতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে। বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয় বলে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। 

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। সেই সতর্কতা আগামী ১ মে পর্যন্ত বহাল থাকার কথা তখনই জানানো হয়েছিল। এর মধ্যেই বৃহস্পতিবার আবারও মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ ও বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের চলাচলের ওপর সতর্কতা জারি করা হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএস পাসপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্র্যাভেল বিভাগের ওয়েবসাইটে দেওয়া ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হতে পারে, জনসমাগমপূর্ণ জায়গায় এই হামলার আশঙ্কা রয়েছে।