বাংলাদেশ ভ্রমণে সতর্কতা সিঙ্গাপুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ভ্রমণের সময় কিংবা অবস্থানের সময় সতর্ক থাকতে নিজ দেশের নাগরিকদের নির্দেশনা দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। গতকাল এ নির্দেশনা জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সিঙ্গাপুরের যেসব নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন বা ভ্রমণে যাচ্ছেন, তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে ‘বিশেষভাবে নির্দেশনা’ দেওয়া হচ্ছে। এ-সংক্রান্ত নির্দেশনা গতকাল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইটে সিঙ্গাপুরের নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করল সিঙ্গাপুর। হামলার পরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াও সতর্কতা জারি করেছিল। চ্যানেল নিউজ এশিয়া