বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নে হাসনা হস্তশিল্প মেলা পরিদর্শন করেন l ছবি: প্রথম আলো
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নে হাসনা হস্তশিল্প মেলা পরিদর্শন করেন l ছবি: প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ১৬ কোটি মানুষের শ্রম, চেষ্টা ও সৃজনশীলতায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
গতকাল মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগেঞ্জর টেকেরহাট এলাকায় হাসনা হস্তশিল্প মেলা পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।
এ সময় মেলায় গ্রামীণ নারীদের তৈরি বিভিন্ন কারুপণ্য দেখে প্রশংসা করেন মজীনা। কারুশিল্পীদের উদ্দেশে ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আমি এখানে এসে অত্যন্ত মুগ্ধ হয়েছি। কারণ, আপনারা এখানে দারুণ শিল্পকর্ম তৈরি করেছেন।’
এরপর মার্কিন রাষ্ট্রদূত উপজেলা সদর বসুরহাটে জগন্নাথ মন্দির পরিদর্শন করেন।
মেলা পরিদর্শনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, তাঁর স্ত্রী হাছনা জসীমউদ্দীন মওদুদ, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্ত্রী গ্রেস মজীনা, ইউএসআইএসডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেকসকি প্রমুখ উপস্থিত ছিলেন।