বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম নুরুন নাহার ওসমানী বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেগম হোসনে আরা আকতার মহাসচিব হয়েছেন। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সম্প্রতি অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সাধারণ সম্মেলনে ২৯ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তিনজন সহসভাপতি হলেন: তানজিনা ঈসমাইল, লুৎফা বেগম ও জেসমিন আরা বেগম। বিজ্ঞপ্তি।