বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার দ্বাদশ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, সব ক্ষেত্রে নারী নির্যাতন বন্ধ এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের নতুন বাজার এলাকায় বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমেঞ্চলনে বক্তারা এসব কথা বলেছেন। সমেঞ্চলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফওজিয়া মোসলেম।বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবদুল আজিজ তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা সভাপতি ফয়েজুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের জেলা সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সদর পৌরসভার কাউন্সিলর খোদেজা বেগম (৪, ৫ ও ৬), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির তালুকদার, বাংলাদেশ মহিলা পরিষদের প্যানেল আইনজীবী আনোয়ার হোসেন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরা বেগম। সম্মেলনের প্রথম পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা শাখার শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। তা ছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন পরিষদের সাবেক সদস্য ও আবৃত্তিকার কানিজ গোফরানী কোরায়শী।