বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে গতকাল বুধবার সকালে সড়ক নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও নাসাকার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় বিডিআর ও নাসাকার সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে উভয় পক্ষের আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকালে তুমব্রু খালের ওপারে সড়ক নির্মাণের কাজ শুরু করে নাসাকা। বিডিআর বাধা দিলেও নাসাকা সড়ক নির্মাণের কাজ চালিয়ে যায়। এ সময় বিডিআর ও নাসাকা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নাসাকা বাহিনীও বাংলাদেশের অভ্যন্তরে নির্মাণাধীন কাঁঠালবুনিয়া সেতুর নির্মাণকাজে বাধা দেয়। বিডিআরের কর্মকর্তা মেজর এম এ রাকিব বলেন, উভয় দেশের সীমান্ত পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর নাসাকা বাহিনী ক্যাম্পে ফিরে গেছে। এ ছাড়া নাসাকা সড়ক নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে তিনি জানান।