বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সশস্ত্র মহড়া আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া আজ রোববার থেকে শুরু হচ্ছে। চলবে ২২ মে পর্যন্ত। এর নাম দেওয়া হয়েছে টাইগার-সার্ক-২। এতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্যারা-কমান্ডো, নৌ-কমান্ডো ও কোস্টগার্ডের ১৪০ জন এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩০ জন সদস্য থাকবেন। আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল কাজী মো. কবিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মহড়াটি সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম ও সিলেট এলাকাকে নির্বাচিত করা হয়েছে। আইএসপিআর থেকে জানানো হয়েছে, এ বছরের জুলাই মাসে টাইগার সার্ক-৩ এবং সেপ্টেম্বর মাসে টাইগার সার্ক-৪ অনুষ্ঠিত হবে।