বাংলাদেশ রসায়ন সমিতির তিন দিনব্যাপী সম্মেলন আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ রসায়ন সমিতির তিন দিনব্যাপী ৩৩তম বার্ষিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ কেমিক্যাল কংগ্রেস ২০১০’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনে এর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আয়োজকেরা বলেছেন, এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘কেমিস্ট্রি ফর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট’। এতে জার্মানি, সুইডেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া ও ব্রুনাই থেকে আসা ২০ জনসহ প্রায় ৭০০ রসায়নবিদ অংশ নিচ্ছেন।