বাংলাদেশ রসায়ন সমিতির বার্ষিক সমেঞ্চলন ১ মার্চ
বাংলাদেশ রসায়ন সমিতির ৩৬তম বার্ষিক সমেঞ্চলন আগামী ১ মার্চ দিনাজপুরে হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে আয়োজক কমিটির পক্ষে এ কথা জানানো হয়।
সমেঞ্চলন আয়োজন কমিটির চেয়ারম্যান এবং ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বলরাম রায় লিখিত বক্তব্যে বলেন, ১ মার্চ সকাল নয়টায় দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে সমেঞ্চলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন এবং হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন সমেঞ্চলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমেঞ্চলনে রসায়ন শাস্ত্রের ওপর পাঁচটি বিভাগে দিনব্যাপী সেমিনারে বিজ্ঞানীরা ১৫০টি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন। দেশের ও দেশের বাইরের তিন শতাধিক বিজ্ঞানী সমেঞ্চলনে উপস্থিত থাকবেন বলে সংবাদ সমেঞ্চলনে জানানো হয়েছে।