বাংলাদেশ রসায়ন সমিতির ৩৬তম বার্ষিক সমেঞ্চলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘খাদ্যনিরাপত্তায় রসায়নের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ রসায়ন সমিতির ৩৬তম বার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ কর্মকমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির সমেঞ্চলনের উদ্বোধন করেন। সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি জসিমউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকিব চৌধুরী এবং ৩৬তম বার্ষিক সমেঞ্চলনের সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ সফিউল্ল্যাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, এ এম শফিকুল ইসলাম, এম ইউসুফ আলী মোল্লা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মুনির উদ্দিন, তাপসী ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আজিজুল ইসলাম ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান ও সংস্থার বিজ্ঞানীরা ১৫০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।