বাংলাদেশ রিও কনফারেন্সের ভাইস চেয়ার মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও কনফারেন্সের ভাইস চেয়ার মনোনীত হয়েছে বাংলাদেশ। ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে সদস্য দেশগুলোর সর্বসম্মত মতামতের ভিত্তিতে ওই মনোনয়ন দেওয়া হয়।গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া অঞ্চল থেকে পাঁচটি দেশকে এই সম্মেলনের ভাইস চেয়ার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে: কাজাখস্তান, তাজিকিস্তান, জাপান ও নেপাল।এ বিষয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এই মনোনয়ন বাংলাদেশের প্রতি বিশ্বনেতাদের সমর্থনের প্রতীক। এর মাধ্যমে বিশ্ব জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেল। সেই সঙ্গে চলমান রিও কনফারেন্সে বাংলাদেশ বিশ্বের টেকসই উন্নয়নের প্রশ্নেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পেল।মনোনয়ন দেওয়ার সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।