বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর জাতীয় সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের দাবিতে নাগরিক সমাজের সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। দেশের বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, মানবাধিকার কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। এ সম্মেলন থেকে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে গতকাল শুক্রবার পাঠানো সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।