প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণের দাবি সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় নবনির্বাচিত কমিটির প্রথম সভায় আন্দোলন কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হবে। সভায় খুলনা, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের শিক্ষকনেতারা বক্তব্য দেন। সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন প্রবীণ শিক্ষক কাজী আবদুর রাজ্জাক ও মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।