প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসন্ন ঢাকা সফরের সময় তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ছিটমহল সমস্যা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আজ ৬৫ বছর ধরে উভয় দেশে রয়েছে এই ছিটমহল সমস্যা।মঙ্গলবার রাজ্য বিধানসভায় মমতা তাঁর সরকারের ৯০ দিনের কাজের খতিয়ান নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করার পর এসব কথা বলেন।মমতা আরও বলেন, ঢাকা সফরের সময় তিনি পশ্চিমবঙ্গে বাংলাদেশের পদ্মার ইলিশের আমদানি এবং পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আলু রপ্তানির বিষয়েও কথা বলবেন। তিনি বলেন, কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা। তাই এই ইলিশ যাতে নিয়মিত এখানে আমদানি হয় সে ব্যাপারে তিনি কথা বলবেন।আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বাংলাদেশ সফর করবেন। তাঁর সফরসঙ্গী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।