বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ ও এশিয়ার ব্যাঘ্র শক্তিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা৷ তিনি বলেন, এ দেশকে এশিয়ার বাঘে পরিণত করতে হলে অভ্যন্তরীণ ও বিদেিশ বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ করতে হবে৷ কাজ করতে হবে এখানকার কৃষি ও খনিজ সম্পদ নিয়ে৷
ড্যান ডব্লিউ মজীনা গতকাল সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন৷ সভায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলবেন না৷ তবে বর্তমান সরকার শক্তিশালী নেতৃত্ব দিচ্ছে৷ সরকার পরিবর্তন চাচ্ছে৷ তিনি অনেক দেশে গেছেন৷ কিন্তু বাংলাদেশের মতো এমন গতিশীল, সৃষ্টিশীল, ধৈর্যশীল, পরিশ্রমী মানুষ কোথাও দেখেননি৷ অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে৷
ঝিনাইদহে মজীনা: নিজস্ব প্রতিবেদক জানান, মজীনা গতকাল বিকেলে ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় িমলিত হন। মতবিনিময় সভায় তিনি বলেন, উন্নয়নের জন্য দুর্নীতি, সন্ত্রাস ও আমলাতান্ত্রিক জটিলতা নিয়ন্ত্রণ করতে পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ এশিয়ান টাইগার হিসেবে বিশ্বে পরিচিতি পাবে।