বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুলাপাল্লি রামাচন্দ্র বলেছেন, ভারত সরকার বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রকল্প শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত বৃহস্পতিবার রাজ্যসভায় তিনি এ কথা জানিয়েছেন।কুমার দীপক ধরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১২ সালের বেড়া নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা।বাংলাদেশ রাইফেলসের সীমান্তরক্ষীদের আপত্তির মুখে আসামে কিছু নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে রামাচন্দ্র বলেন, চলতি বছরের ২৯ মার্চ বাংলাদেশের কয়েকজন নাগরিকসহ বিডিআর সদস্যরা আসামের ধুবরি জেলার ফাকসারকুত্তি গ্রামে ঢুকে পড়েন। তিনি বলেন, তাঁরা ওই গ্রামে ঢুকে ভারতের নাগরিকদের বিদ্যুতায়নের কাজে বাধা দেন। তাঁরা বলেন, জিরো লাইনের ১৫০ গজের মধ্যে কোনো নির্মাণকাজের অনুমতি নেই।প্রতিমন্ত্রী বলেন, ওই সমস্যার সমাধানে পরদিন বিএসএফ ও বিডিআরের মধ্যে পতাকা বৈঠক হয়। বিডিআরকে জানানো হয়, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে জিরো লাইনের ১৫০ গজের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড চালানো যেতে পারে, তবে সেগুলো কোনো প্রতিরক্ষা স্থাপনা না হলেই হয়।