বাংলাদেশ-সুইজারল্যান্ড বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার প্রথম রাজনৈতিক পরামর্শক সভা আজ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল এবং সুইজারল্যান্ডের নেতৃত্ব দেবেন সে দেশের উপপররাষ্ট্রসচিব বিট নবস। বৈঠকে অংশ নিতে বিট নবস গতকাল সোমবার ঢাকায় এসেছেন। তিন দিনের এ সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সাহায্য সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সুইস সরকারের সহায়তায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় বনায়নবিষয়ক একটি প্রকল্প দেখতে তিনি বরগুনায় যাবেন।